Monday, August 10, 2020

অনলাইনে বিক্রি হচ্ছে মিনিস্টার পণ্য, রয়েছে হোম ডেলিভারি

অনলাইনে বিক্রি হচ্ছে মিনিস্টার পণ্য, রয়েছে হোম ডেলিভারি: বর্তমান মহামারিতে দেশের মানুষের কথা চিন্তা করে মিনিস্টার শুরু করেছে অনলাইনে পণ্য বিক্রয়। বরাবরের মত এবারেও কোম্পানিটি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে অনলাইন সেবা নিয়ে এসেছে। গ্রাহক অনলাইনে ক্রয় করতে পারবেন এবং সঙ্গে হোম ডেলিভারি সেবাও পাবেন। হোম ডে%E...

new post

মাইক্রোসফট ছেড়ে দেশে যা করতে চান নোবেল

মাইক্রোসফট ছেড়ে দেশে যা করতে চান নোবেল: প্রযুক্তি খাতে বাংলাদেশে দক্ষ জনবলের অভাব বলে মনে করেন প্রযুক্তি বিজ্ঞানী নোবেল খন্দকার। তিনি এও মনে করেন, দেশে অনেক তরুণ যে ধরনের স্টার্ট আপ নিয়ে কাজ করছেন তা বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু দুর্বল দিক হচ্ছে, যারাই তৈরি হচ্ছেন তারা দেশের বাইরে

এবার কেটিএম ব্র্যান্ডের বাইক বিক্রি করবে রানার

এবার কেটিএম ব্র্যান্ডের বাইক বিক্রি করবে রানার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ও দেশের একমাত্র মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ভারতীয় কোম্পানি বাজাজ অটো লিমিটেডের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে দেশের বাজারে কেটিএম ব্র্যান্ডের বা�%8...

Sunday, August 9, 2020

করোনায় চাকরি হারিয়ে যেভাবে উদ্যোক্তা হলেন তারা

করোনায় চাকরি হারিয়ে যেভাবে উদ্যোক্তা হলেন তারা: বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত পাঁচ মাসে অনেকের জীবনই পাল্টে গেছে। বিশেষ করে মহামারির কারণে যারা কাজ হারিয়েছেন, তাদের কাছে জীবন এখন অন্য এক লড়াইয়ের নাম।‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার’ মতো অবস্থায় থেকেও প্রচণ্ড ইচ্ছাশক্তিতে ভর করে জীবনের �%A...

new post

ওয়ালটনের আইপিও আবেদন শুরু রোববার, অপেক্ষায় বিনিয়োগকারীরা

ওয়ালটনের আইপিও আবেদন শুরু রোববার, অপেক্ষায় বিনিয়োগকারীরা: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ রোববার (৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এ আবেদন গ্রহণ চলবে ১৬ আগস্ট পর্যন্ত।একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে সর্বে�...

Saturday, August 8, 2020

করোনায় চাকরি হারিয়ে যেভাবে উদ্যোক্তা হলেন তারা

করোনায় চাকরি হারিয়ে যেভাবে উদ্যোক্তা হলেন তারা: বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত পাঁচ মাসে অনেকের জীবনই পাল্টে গেছে। বিশেষ করে মহামারির কারণে যারা কাজ হারিয়েছেন, তাদের কাছে জীবন এখন অন্য এক লড়াইয়ের নাম।‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার’ মতো অবস্থায় থেকেও প্রচণ্ড ইচ্ছাশক্তিতে ভর করে জীবনের �%A...

এবার কেটিএম ব্র্যান্ডের বাইক বিক্রি করবে রানার

এবার কেটিএম ব্র্যান্ডের বাইক বিক্রি করবে রানার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ও দেশের একমাত্র মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ভারতীয় কোম্পানি বাজাজ অটো লিমিটেডের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে দেশের বাজারে কেটিএম ব্র্যান্ডের বা�%8...

new post

Sunday, July 12, 2020

বর্ষাকালে তরমুজ ফলিয়ে অবাক করলো ভার্সিটির ছাত্র

প্রতিনিধি, টাঙ্গাইল: মাসুদ পারভেজ, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। বাধ্য হয়েই টাঙ্গাইলের ঘাটাইলের গোপিনপুর (আমচালা) গ্রামে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। অবসরে পরীক্ষামূলকভাবে বর্ষাকালেও তরমুজ চাষে সফলতা পেয়েছেন। 

মাসুদ পারভেজের ভাষায়, আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সন্মানিত শিক্ষক করোনায় খাদ্য ঘাটতি মোকাবিলায় শাক সবজি, ফলমূল চাষের ব্যাপারে উৎসাহমূলক বার্তা দেন। সবকিছু মিলিয়ে ভবিষ্যৎ কৃষিবিদ হিসেবে আমার মনে হয়েছে অর্জিত জ্ঞান আর এই বাধ্যতামূলক অবসর মিলিয়ে কিছু একটা করি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে অফসিজনে কিছু বিদেশী জাতের তরমুজ পরীক্ষামূলক চাষ হচ্ছে। কিন্তু আমি শুরু করি দেশী জাতের তরমুজ বীজ নিয়ে। যার ফলস্বরূপ আজ বলতে পারি তরমুজের কোন নির্দিষ্ট সিজন নেই। এটি বছরের বারোমাসই চাষযোগ্য।

Tuesday, July 7, 2020

তুরস্কে কম্প্রেসর রপ্তানি শুরু করলো ওয়ালটন


স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনীতিতে একের পর এক স্বস্তির খবর  নিয়ে আসছে ওয়ালটন। 'মেড ইন বাংলাদেশ' খ্যাত উচ্চমানের পণ্য রপ্তানিতে অর্জন করে চলেছে ব্যাপক সাফল্য। জয় করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় এবার দেশে তৈরি উন্নতমানের কম্প্রেসর রপ্তানির মাধ্যমে তুরস্কে ব্যবসায়িক কার্যক্রমের শুভ সূচনা করলো ওয়ালটন। নিজস্ব ব্র্যান্ড নামেই এসব কম্প্রেসর রপ্তানি করছেন তারা। ধাপে ধাপে যাবে ওয়ালটনের রেফ্রিজারেটর, টিভিসহ অন্যান্য প্রযুক্তিপণ্য। 


ইউরেশিয়া অঞ্চলের বিজনেস হাব হিসেবে খ্যাত তুরস্ক। সে দেশের খ্যাতনামা প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কার্গি সগুতমা ইসিতমা স্যান. ভি টিক. লিমিটেড। তুরস্ক ও ইউরোপের অসংখ্য ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমান প্রযুক্তিপণ্য ও যন্ত্রাংশ সরবরাহ করে তারা। আর তাই কম্প্রেসর সরবরাহের পাশাপাশি কার্গির সঙ্গে কৌশলগত দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ফলে তুরস্কসহ সমগ্র ইউরোপেই ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনাময় এক বিশাল দ্বার উম্মোচন হলো।

Saturday, July 4, 2020

করোনায় ব্যবসার কৌশল নির্ধারণে যেভাবে ব্যস্ত করপোরেট জগৎ

প্রতিকী ছবি
ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির করে দিয়েছে করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারী। কিন্তু সংক্রমণ থেমে নেই। কবে থামবে তারও কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় ব্যবসার কৌশল নির্ধারণ নিয়ে দেশের বড় করপোরেট জগৎ ব্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে বণিক বার্তা।

বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্ণধাররা বলছেন, যেহেতু করোনা ভাইরাস নির্মূলের কোনো পথ পাওয়া যাচ্ছে না, তাই স্থবির অর্থনীতিতে ভোক্তা চাহিদাও স্বাভাবিক হচ্ছে না। আর বিদ্যমান পরিস্থিতিতে ভোক্তা আচরণও ঠাহর করা যাচ্ছে না। সব মিলিয়ে ব্যবসা এগিয়ে নেয়ার কৌশল গ্রহণে বেগ পেতে হচ্ছে তাদের।