newsbdd.blogspot.com। দেশের উন্নয়ন মূলক কার্যক্রম। কোটিপতি হওয়ার গল্প, সাফল্য, নিউজ, খবর, সংবাদ, হিরো, শীর্ষ।
Saturday, September 18, 2021
আইপিও'র আবেদনে ১০ হাজার টাকার বেশি নয়
Wednesday, September 15, 2021
শেয়ার কিনতে সানোফির সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি
Monday, September 13, 2021
আরো এক কোম্পানির পর্ষদ ভেঙে দিলো বিএসইসি
Friday, August 13, 2021
আসছে ওয়ালটনের অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম 'ওয়ালকার্ট' - Outlook Bangla
Sunday, May 16, 2021
প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর মুনাফা ও লভ্যাংশের চিত্র - Outlook Bangla
চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫টি ব্যাংক মুনাফার বিবেচনায় আগের বছরের একই সময়ের চেয়ে ভালো করেছে।
ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস বুধবার পর্যন্ত তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২১টি ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এই তিন মাসে ২১টি ব্যাংকের মধ্যে ৬টির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। ১৪টির বেড়েছে এবং একটি ব্যাংকের লোকসান কমেছে।
এছাড়া বুধবার পর্যন্ত ২০২০ সমাপ্ত হিসাব বছরে ২৬টি ব্যাংক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
এর মধ্যে ১১টির লভ্যাংশ আগের বছরের চেয়ে বেড়েছে, ৪টির কমেছে এবং ১১টি ব্যাংকের নগদ ও স্টক মিলিয়ে মোট লভ্যাংশ সমান রয়েছে।
মুনাফা বাড়ার বিষয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “ব্যাংকগুলো আগের বছরের তুলনায় খরচ অনেক কমিয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খরচ কমানো, সেটা আমরা পেরেছি।”
আমানতের উপর সুদের হারও আমরা কমিয়ে দিয়েছি। এটার একটা বড় প্রভাব পড়েছে অনিরীক্ষিত মুনাফার হিসাবে। এর বাইরে বেতন খরচ ছাড়া অন্যান্য অপারেটিং খরচ কমিয়ে এনেছি।”
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “করোনাভাইরাস মহামারীতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়ের কারণে ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হয়নি। এটিও মুনাফা বাড়ার একটি কারণ।”
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি মুনাফা অর্থ্যাৎ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে প্রাইম ব্যাংকের।
এই ব্যাংকের ইপিএস ৪৬ পয়সা থেকে ১৯১.৩০ শতাংশ বেড়ে হয়েছে ১ টাকা ৩৪ পয়সা।
এরপর সবচেয়ে বেশি বেড়েছে এবি ব্যাংকের। ব্যাংকটির ইপিএস ৮ পয়সা থেকে দ্বিগুণ হয়ে
১৬ পয়সা হয়েছে।
এ সময়ে সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এটির ইপিএস ৩৬ পয়সা থেকে ৫২.৭৮ শতাংশ কমে ১৭ পয়সা হয়েছে।
সবচেয়ে বেশি কমার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩২ পয়সা। আগে যা ছিল ৬৬ পয়সা, কমেছে ৫১.৫২ শতাংশ।
প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘদিন থেকে খরায় থাকা ব্যাংকের শেয়ারে কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে।
এর সঙ্গে ভালো লভ্যাংশ ঘোষণা করায় এ খাতের শেয়ার কেনাবেচায় আগ্রহ একটু একটু করে আগ্রহ বাড়তে দেখা গেছে বিনিয়োগকারীদের।
মার্চেন্ট ব্যাংক লংকাবাংলা ফাইন্যান্সের গবেষণায় দেখা গেছে, গত তিন সপ্তাহ ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতের শেয়ারে লেনদেন ক্রমাগত বেড়েছে।
এই গবেষণা প্রতিবেদন বলছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহ শেষে অর্থাৎ ২২ এপ্রিলে শেষ হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে ২৬ কোটি টাকার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে।
পরের সপ্তাহে যা ৫০ শতাংশ বেড়ে দৈনিক গড়ে ৩৯ কোটি টাকা হয়েছে।
এরপর ৬ মে শেষ হওয়া সপ্তাহে দৈনিক গড়ে ৬৩ কোটি টাকার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ সপ্তাহে গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ১৫১ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪১ শতাংশ বেশি।
গত ৩ সপ্তাহে ব্যাংকিং খাতের ট্রেইলিং পিইও বেড়েছে।
লংকাবাংলার হিসাবে ২২ এপ্রিল শেষে ব্যাংকিং খাতের পিই ছিল ৬ দশমিক ৮ পয়েন্ট ।
বুধবার পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে ট্রেইলিং পিই ১৮ দশমিক ৩৫ পয়েন্ট। সেখানে ব্যাংক খাতের পিই ৭ দশমিক ৮৯।
ট্রেইলিং পিই হিসাব করা হয় কোনো শেয়ারের বর্তমান দামকে সর্বশেষ ১২ মাসের ইপিএস দিয়ে ভাগ করে। আর পিই (প্রাইস আর্নিং) রেশিও হলো মূল্য ও আয় অনুপাত।
জানুয়ারি-মার্চ প্রথম প্রান্তিকের মুনাফা
| ব্যাংক | ২০২১ | ২০২০ | শতাংশে পরিবর্তন |
| এবি | ১৬ পয়সা | ৮ পয়সা | ১০০% বেড়েছে |
| ব্যাংক এশিয়া | ১ টাকা ৫ পয়সা | ১ টাকা ১৬ পয়সা | ৯.৪৮% কমেছে |
| ব্র্যাক | ৯৩ পয়সা | ৬৬ পযসা | ৪০.৯১% বেড়েছে |
| দি সিটি | ৯৮ পয়সা | ৭৫ শতাংশ | ৩০.৬৭% বেড়েছে |
| ইস্টার্ন | ১ টাকা ২৮ পয়সা | ১ টাকা ৩ পয়সা | ২৪.২৭% বেড়েছে |
| ফার্স্ট সিকিউরিটি ইসলামী | ৩২ পয়সা | ৬৬ পয়সা | ৫১.৫২% কমেছে |
| আইসিবি ইসলামী | ১৫ পয়সা লোকসান | ৯ পয়সা লোকসান | ৬৬.৬৭% লোকসান কমেছে |
| আইএফআইসি | ৪৬ পয়সা | ৪৪ পয়সা | ৪.৫৫% বেড়েছে |
| ইসলামী বাংলাদেশ | ৪৫ পয়সা | ৪৪ পয়সা | ২.২৭% বেড়েছে |
| যমুনা | ১ টাকা ৬০ পয়সা | ১ টাকা ৪২ পয়সা | ১২.৬৮% বেড়েছে |
| মার্কেন্টাইল | ৬৪ পয়সা | ৫৫ পয়সা | ১৬.৩৬% বেড়েছে |
| মিউচুয়াল ট্রাস্ট | ৮১ পয়সা | ৭২ পয়সা | ১২.৫০% বেড়েছে |
| ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স | ৫৫ পয়সা | ৮২ পয়সা | ৩২.৯৩ শতাংশ কমেছে |
| ওয়ান | ৮৪ পয়সা | ৭৯ পয়সা | ৬.৩৩% বেড়েছে |
| প্রিমিয়ার | ৬০ পয়সা | ৭৯ পয়সা | ২৪.০৫% কমেছে |
| প্রাইম | ১ টাকা ৩৪ পয়সা | ৪৬ পয়সা | ১৯১.৩০% বেড়েছে |
| পূবালী | ৯৮ পয়সা | ৮৬ পয়সা | ১৩.৯৫% বেড়েছে |
| শাহজালাল | ৬৫ পয়সা | ৬১ পয়সা | ৬.৫৬% বেড়েছে |
| সাউথইস্ট | ১ টাকা ২২ পয়সা | ৯৬ পয়সা | ২৭.০৮% বেড়েছে |
| স্ট্যান্ডার্ড | ১৭ পয়সা | ৩৬ পয়সা | ৫২.৭৮% কমেছে |
| উত্তরা | ৮৪ পয়সা | ১ টাকা ৩৪ পয়সা | ৩৭.৩১% কমেছে |
লভ্যাংশ ঘোষণা
| ব্যাংক | পিই (পয়েন্ট) | লভ্যাংশ শতাংশে (২০২০ হিসাব বছর) | লভ্যাংশ শতাংশে (২০১৯ হিসাব বছর) |
| এবি | ১৮.২৮ | ৫% স্টক | ৫% স্টক |
| আল আরাফাহ ইসলামী | ৯.৪২ | ১৫% নগদ | ১৩% নগদ |
| ব্যাংক এশিয়া | ১০.২৫ | ১০% নগদ | ১০% নগদ |
| ব্র্যাক | ১৪.৬৫ | ১০% নগদ এবং ৫% স্টক | ৭.৫% নগদ এবং ৭.৫% স্টক |
| দি সিটি | ৫.৯৭ | ১৭.৫% নগদ এবং ৫% স্টক | ১৫% নগদ |
| ঢাকা | ৫.৯৯ | ৬% নগদ এবং ৬% স্টক | ৫% নগদ এবং ৫% স্টক |
| ডাচবাংলা | ৬.৮১ | ১৫% নগদ এবং ১৫% স্টক | ১৫% নগদ এবং ১৫% স্টক |
| ইস্টার্ন | ৭.২১ | ১৭.৫% নগদ এবং ১৭.৫% স্টক | ১৫% নগদ |
| এক্সিম | ৪.৯০ | ৭.৫% নগদ এবং ২.৫% স্টক | ১০% নগদ |
| ফার্স্ট সিকিউরিটি ইসলামী | ৪.০১ | ৫% নগদ এবং ৫% স্টক | ১০% স্টক |
| আইসিবি ইসলামী | ০.০ | লভ্যাংশ দেবে না | লভ্যাংশ দেয়নি |
| আইএফআইসি | ১৬.৫৮ | ৫% স্টক | ১০% স্টক |
| ইসলামী বাংলাদেশ | ৯.৬৭ | ১০% নগদ | ১০% নগদ |
| যমুনা | ৪.৮৭ | ১৭.৫০% নগদ | ১৫% নগদ |
| মার্কেন্টাইল | ৫.২৫ | ১০% নগদ এবং ৫% স্টক | ১১% নগদ এবং ৫% স্টক |
| মিউচুয়াল ট্রাস্ট | ১৪.১১ | ১০% স্টক | ৫% নগদ এবং ৫% স্টক |
| ন্যাশনাল | ৬.৩৮ | এখনও দেয়নি | ৫% নগদ এবং ৫% স্টক |
| ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স | ৭.২০ | ৭.৫% নগদ এবং ৭.৫% স্টক | ১৫% নগদ এবং ২% স্টক |
| এনআরবিসি | ৮.২৭ | ৭.৫০% নগদ এবং ৫% স্টক | ৯% নগদ এবং ২% স্টক |
| ওয়ান | ৬.৪৫ | ৬% নগদ এবং ৫.৫০% স্টক | ৫% নগদ এবং ৫% স্টক |
| প্রিমিয়ার | ৩.৩৬ | ১২.৫০% নগদ এবং ৭.৫০% স্টক | ৫% নগদ এবং ৫% স্টক |
| প্রাইম | ৭.৭৯ | ১৫% নগদ | ১৩.৫% নগদ |
| পূবালী | ৬.৫৯ | ১২.৫০% নগদ | ১০% নগদ |
| রূপালী | ১৯.৮০ | এখনও দেয়নি | লভ্যাংশ দেয়নি |
| শাহ্জালাল ইসলামী | ১০.৮৫ | ৭% নগদ এবং ৫% স্টক | ৫% নগদ এবং ৫% স্টক |
| সোসাল ইসলামী | ৭.৯০ | ৫% নগদ এবং ৫ % স্টক | ৫% নগদ এবং ৫% স্টক |
| সাউথইস্ট | ৬.৩৮ | ১০% নগদ | ৭.৫০% নগদ এবং ২.৫০% স্টক |
| স্ট্যান্ডার্ড | ৯.৩৪ | ২.৫০% নগদ এবং ২.৫০% স্টক | ৫% নগদ এবং ৫% স্টক |
| ট্রাস্ট | ৬.৮৭ | এখনও দেয়নি | ৫% নগদ এবং ৫% স্টক |
| ইউসিবি | ১২.২৫ | এখনও দেয়নি | ৫ % নগদ ও ৫% স্টক |
| উত্তরা | ৫.৭১ | ১২.৫০% নগদ এবং ১২.৫০% স্টক | ৭% নগদ এবং ২৩% স্টক |
Wednesday, March 24, 2021
যেসব শেয়ারে বেশি ভুগছে বিনিয়োগকারীরা - Outlook Bangla
| কোম্পানির নাম | লেনদেন শুরু | ইস্যু মূল্য (টাকা) | প্রথম মাসের সর্বোচ্চ দর (টাকা) | ২০ মার্চের দর (টাকা) | পতনের হার |
| ওয়ালটন হাইটেক | ২৩ সেপ্টেম্বর | ৩১৫ | ১০০২.৭০ | ১২৬৫.৩০ | ২৬.১৯% |
| এনার্জিপ্যাক পাওয়ার | ১৯ জানুয়ারি ২১ | ৩৫ | ৯২.৬০ | ৪৬.৫০ | (৪৯.৭৮%) |
| ডমিনেজ স্টিল | ২ ডিসেম্বর | ১০ | ৪৩.৩০ | ২২.৬০ | (৪৭.৮১%) |
| এসোসিয়েটেড অক্সিজেন | ২৫ অক্টোবর | ১০ | ৬৫.৬০ | ৩৭.৬০ | (৪২.৬৮%) |
| ক্রিস্টাল ইন্স্যুরেন্স | ২১ ডিসেম্বর | ১০ | ৫৩.৮০ | ৩৪.১০ | (৩৬.৬২%) |
| রবি আজিয়াটা | ২৪ ডিসেম্বর | ১০ | ৭০.১০ | ৪৬.৬০ | (৩৩.৫২%) |
| লুব-রেফ | ৯ মার্চ ২১ | ৩০ | ৬০.৭০ | ৪৩.১০ | (২৯%) |
| এক্সপ্রেস ইন্স্যুরেন্স | ২৪ আগস্ট | ১০ | ৩২ | ২৪.৩০ | (২৪.০৬%) |
| মীর আখতার | ২ ফেব্রুয়ারি ২১ | ৬০ | ১০০.২০ | ৭৬.৮০ | (২৩.৩৫%) |
| ইজেনারেশন | ২৩ ফেব্রুয়ারি | ১০ | ৩৯.৪০ | ৩২.৫০ | (১৭.৫১%) |
| লাভেলো | ১০ ফেব্রুয়ারি | ১০ | ২৫ | ২১.৮০ | (১২.৮০%) |
Tuesday, March 16, 2021
নৌপথে প্রাণের খাদ্যপণ্যের প্রথম চালান গেলো ভারতে - Outlook Bangla
Friday, March 5, 2021
অটোমোবাইল উৎপাদনের আঞ্চলিক কেন্দ্র হবে বাংলাদেশ: শিল্পমন্ত্রী - Outlook Bangla
Wednesday, March 3, 2021
জেনে নিন দক্ষতা অর্জনের ১০ কৌশল
১. কোন বিষয়ে আপনার কৌতূহল
যে বিষয় আপনাকে কৌতূহলী করে, সেটিই শিখতে চেষ্টা করুন। যা কিছুতে আমাদের ভালো লাগা বা ভালোবাসা কাজ করে, সেগুলোই আমরা দ্রুত শিখতে পারি। আর যেসব বিষয় খুব একটা টানে না, সেগুলো শিখতেও বেগ পেতে হয়।
২. এক নৌকায় পা দিন
প্রতিটি দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাই অনেকগুলো দক্ষতা অর্জনের প্রকল্প যদি আপনি একসঙ্গে নেন, তাহলে উল্লেখযোগ্য ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যাবে। আর এ থেকে তৈরি হতে পারে হতাশা। তাই একটি দক্ষতা নিয়ে কাজ করুন। আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু যদি হয় একাধিক বা আপনি একসঙ্গে অনেকগুলো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তবে তার মধ্যে থেকে যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটি বেছে নিন। বাকিগুলো পরে শেখার জন্য একটি নোটবুকে টুকে রাখুন।
৩. কতটুকু শিখতে চান
একটি নির্দিষ্ট সময়ে কতটুকু শিখলে আপনি সন্তুষ্ট হবেন? এই প্রশ্নের উত্তরটি আগেভাগে ঠিক করে রাখা ভালো। তাহলে বুঝতে পারবেন, একটি নির্দিষ্ট সময়ে আপনি কতটুকু শিখতে চান। টাইপিংয়ের ক্ষেত্রে আপনার লক্ষ্য হতে পারে, প্রথম ২০ ঘণ্টায় মিনিটে ১৫ শব্দ টাইপ করার দক্ষতা অর্জন। আবার ভাষা শেখার ক্ষেত্রে প্রথম ২০ ঘণ্টায় আপনার লক্ষ্য হতে পারে কিছু সহজ বাক্য গঠন।
৪. ভাগ করে ফেলুন
পুরো দক্ষতা অর্জনের প্রক্রিয়াটিকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলুন। এরপর একবারে একটি বিষয়ে মনোযোগ দিন। এই প্রক্রিয়া অনুসরণ করলে ‘কোনটা ছেড়ে কোনটা করব’—এই দ্বিধা আপনাকে আটকাতে পারবে না। ধরা যাক, আপনি একটি নতুন ভাষা শিখতে চান। এ ক্ষেত্রে আপনি পুরো ভাষা শেখার প্রক্রিয়াটিকে ভাগ করতে পারেন: বর্ণমালা, সংখ্যা, শব্দ, বাক্যগঠন বা ব্যাকরণ, শোনা, বলা, লেখা, পড়া ইত্যাদি। তারপর আপনার কাজ হলো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দক্ষতার প্রতি নজর দেওয়া।
৫. প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ
প্রয়োজনীয় উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিন। সাইকেল চালানো শিখতে চাইলে নিয়ে নিন একটি সাইকেল। ভাষা শিখতে চাইলে ভাষা শেখার বই বা অ্যাপ সংগ্রহ করুন। আবার যদি কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চান, তবে বন্দোবস্ত করুন বই, টিউটোরিয়াল আর একটি কম্পিউটারের।
৬. দূর করুন অনুশীলনের বাধা
অনুশীলনের সময় যেন প্রযুক্তি বা কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। টেলিভিশন, ইন্টারনেট বা স্মার্টফোন যেন আপনার মনোযোগে ব্যাঘাত না ঘটায়, সে ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। নিজের পরিবেশকে সাজিয়ে ফেলুন, যেন নিয়মিত অনুশীলন সহজ হয়ে যায়।
৭. সময় আলাদা করুন
নির্দিষ্ট একটি সময় অনুশীলনের অভ্যাস করুন। আপনি হয়তো ভাবছেন কী করে সময় বের করব? একটা নোটবুক নিন। রোজ কখন কী করলেন—সব টুকে রাখুন। দেখবেন অনেক কাজেই আপনার সময় ব্যয় হচ্ছে, যা তেমন প্রয়োজনীয় নয়। সেসব কাজ বাদ দিয়ে দিন। যে সময়টা বেঁচে যাবে, সে সময়টিকে কাজে লাগান নতুন দক্ষতা অর্জনের জন্য।
৮. আয়না দেখা
ভালো প্রতিফলন দেখতে পেলে আমরা সেই কাজটি আবার করতে চাই। টাইপিং শেখার সময় টাইপিং টেস্ট দিয়ে দেখুন আপনি কতটা দক্ষতা অর্জন করেছেন। কিংবা নতুন ভাষা শেখার সময় নিজের পড়ার বা বলার গতি রেকর্ড করে শুনুন। নিজের ব্যায়ামের পরিমাণ রেকর্ড করুন স্মার্টফোনের অ্যাপে।
৯. ঘড়ি ধরে অল্প করে
শুরুর দিকে একটা অসুবিধার সম্মুখীন হই আমরা। অল্প অনুশীলন করেই মনে হয়, আমি বুঝি অনেক পরিশ্রম করে ফেলেছি। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় হলো, ঘড়ি ধরে অনুশীলন করা। স্টপওয়াচে ২০ মিনিট সময় নির্ধারণ করুন। এবার স্টপওয়াচ চালু করে টানা ২০ মিনিট অনুশীলন করে যান। এরপর বিরতি নিন। এভাবে রোজ মাত্র চার–পাঁচ ধাপে অনুশীলন করলে ভালো ফল পেতে পারেন।
১০. পরিমাণ ও গতিতে জোর দিন
শুরুর দিকে অনুশীলন নিখুঁত করার একটা প্রবণতা তৈরি হতে পারে। এ থেকে আসতে পারে হতাশা। এই হতাশাকে কাটানোর জন্য মনোযোগ দিন অনুশীলনের পরিমাণের ওপর। হিসাব করে দেখুন, আপনার গতি কতটা বেড়েছে। আপনি কত কম সময়ে কতটুকু করতে পারছেন। মোটামুটি ভালো, অর্থাৎ ৮০ থেকে ৯০ শতাংশ পারলে আপনার গতি বাড়িয়ে দিন।







