স্টাফ রিপোর্টার: আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক আখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি বলেছে, এমনিতেই সামষ্টিক অর্থনীতি নানাবিধ চাপে ছিল। বর্তমান করোনা মহামারি তা আরো বাড়িয়ে দিয়েছে। ফলে মহামারির ক্ষয়ক্ষতি লাঘব ও অর্থনৈতিক পুনরুদ্ধারে যে ধরনের ইনোভেটিভ বাজেট দরকার ছিল সেটি হয়নি। উল্টো এবারের বাজেটে এ মহামারির প্রভাব অর্থনীতিতে কী হতে পারে তা এড়িয়ে যাওয়া হয়েছে। তাই প্রস্তাবিত বাজেট জনসাধারণের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলবে। এছাড়া বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন ও রাজস্বের লক্ষ্যমাত্রাও পূরণ হবে না। এমনকি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও পূরণ হবে না।
newsbdd.blogspot.com। দেশের উন্নয়ন মূলক কার্যক্রম। কোটিপতি হওয়ার গল্প, সাফল্য, নিউজ, খবর, সংবাদ, হিরো, শীর্ষ।
Saturday, June 13, 2020
এবারের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চাভিলাসী: বিসিআই
অর্থনৈতিক রিপোর্টার: নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা উচ্চাভিলাসী আখ্যা দিয়ে বাস্তবভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। একই সঙ্গে মহামারি করোনা পরিস্থিতির কারণে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তা কাটিয়ে ওঠতে যে রূপরেখা বাজেটে প্রতিফলিত হয়েছে তা যথেষ্ট নয় বলেও অভিমত দিয়েছে ব্যবসায়ীদের এ সংগঠন।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় এ অভিমত দেয়া হয়েছে।
Thursday, June 11, 2020
৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে বিশাল ঘাটতি
অর্থনৈতিক রিপোর্টার: ২০২০–২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন। এটি দেশের ৪৯ তম, আওয়ামী লীগ সরকারের ২০ তম ও বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট। আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি গতানুগতিক বাজেট নয়। এটিকে বলা হচ্ছে অর্থনৈতিক উত্তরণের বাজেট। চলতি অর্থবছরের মূল বাজেট ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
দাম বাড়ছে, কমছে যেসব পণ্যের
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস মহামারীর মধ্যে নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্যের ওপর থেকে শুল্ক ও করভার কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে বিলাস দ্রব্যসহ বেশকিছু পণ্যে শুল্ক ও করভার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ওষুধ সামগ্রীতে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতিসহ যেসব পণ্যে শুল্ক ও করভার কমানোর প্রস্তাব রয়েছে, সেগুলোর দাম সঙ্গত কারণেই কমার কথা।
বাজেট বস্তুনিষ্ঠু নয়: মির্জ্জা আজিজ
স্টাফ রিপোর্টার: সাধারণত যে কোনো বাজেটে কিছুটা উচ্চভিলাষ ও কিছুটা বস্তুনিষ্ঠতার সামঞ্জস্য রেখে বাজেট প্রণয়ন করা হয়। কিন্তু এবারের বাজেটটিতে উচ্চভিলাষ আছে বস্তুনিষ্ঠুতা নেই। এছাড়া প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবিলায় যে কাঠামো থাকা দরকার সেটা পরিপালন হয়নি বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এ মন্তব্য করেন।
সরাসরি দেখুন বাজেট অধিবেশন
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদে চলছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন চলছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হয় অধিবেশন। দেখুন সরাসরি-
সরাসরি বাজেট অধিবেশন দেখতে এখানে ক্লিক করুন।
জাতীয় সংসদে চলছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন চলছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হয় অধিবেশন। দেখুন সরাসরি-
সরাসরি বাজেট অধিবেশন দেখতে এখানে ক্লিক করুন।
নয়া চ্যালেঞ্জ মোকাবিলার বাজেট পেশ আজ
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এর ফলে লণ্ডভণ্ড দেশের অর্থনীতি। মোটামুটি রেমিটেন্স ছাড়া অর্থনীতির সব সূচকেই ধস নেমেছে। ভয়াবহ এই চ্যালেঞ্জের মধ্যেই আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে সরকার। তাই বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত মোকাবিলার লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করবেন। বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা হতে পারে। এর আগে সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেয়া হবে। সেই বাজেটে রাষ্ট্রপতি অনুমোদন দেয়ার পর সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত থাকবেন। করোনা পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের আসাও সীমিত করা হয়েছে। সাড়ে ৩০০ সংসদ সদস্যের মধ্যে তালিকা করে মাত্র ৮০ থেকে ৯০ জনের অধিবেশনে যোগদানের জন্য বলা হয়েছে।
Wednesday, June 10, 2020
পেপার কাপের কাঁচামাল আমদানির শুল্ক কমানোর দাবি পেপার কাপ ম্যানফেকচারার এসোসিয়েশনের
![]() |
| পেপারকাপ শিল্পের অন্যতম উদ্যোক্তা ও কেপিসি ইন্ড্রাষ্ট্রিজের চেয়ারম্যান কাজী সাজেদুরর রহমান |
স্টাফ রিপোর্টার: ২০২০-২১ অর্থবছরের বাজেটে কাগজের কাপ-প্লেট পণ্যের কাঁচামাল আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে পেপার কাপ ম্যানফেকচারার এসোসিয়েশন বাংলাদেশ। বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে দেয়া এক চিঠিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি কাজী সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিউল আলম উজ্জল।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী রপ্তানির বাজার বড় করার জন্য নতুন নতুন পণ্যের অবাধ বাজার সৃষ্টি করার ওপর জোর দিয়েছেন। বর্তমান বিশ্বে পেপার কাপ পণ্যের বাজার প্রায় ২৮০ বিলিয়ম ডলারের। যা আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সম্ভাবনার ইঙ্গিত দেয়। কাগজের কাপের বিশ্বব্যাপী একটি বড় বাজার রয়েছে।
Monday, June 8, 2020
বিজিএমইএ’র করোনা পরীক্ষার সর্বাধুনিক ল্যাব উদ্বোধন (ভিডিও)
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের চন্দ্রায় উদ্বোধন হলো পোশাক শ্রমিকদের জন্য বিজিএমইএ’র সর্বাধুনিক কোভিড-১৯ পরীক্ষার ল্যাব। চিকিৎসকদের সংস্থা বাডাস (ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ)-এর সহযোগিতায় বিজিএমইএ চন্দ্রা ছাড়াও টঙ্গী ও নারায়ণগঞ্জে অত্যাধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে। অত্যাধুনিক এই ল্যাবগুলো সঠিকভাবে করোনাভাইরাস নমুনা শনাক্তে সক্ষম। এগুলোর মধ্যে সর্বাধুনিক মানের ল্যাবটিই হলো চন্দ্রাতে। বৃহস্পতিবার (৪ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ল্যাব উদ্বোধন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে দেশে প্রথম বিশ্বমানের স্টেট অব দ্য আর্ট কোভিড-১৯ ল্যাব তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে গাজীপুরের চন্দ্রায় ড. ফরিদা হক মেমোরিয়াল জেনারেল হাসপাতালে প্রধান ল্যাবটির কার্যক্রম শুরু হবে। এতে ওষুধ এবং ল্যাব খরচ দেবে বিজিএমইএ।
আরো একটি আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার: স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক। দেশে ব্যবসার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি। নতুন এ আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। এ নিয়ে দেশে ব্যাংকবর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সংখ্যা দাঁড়াল ৩৫টিতে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড’-কে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করা হয়েছে।
Subscribe to:
Posts (Atom)







