Friday, June 19, 2020

আগামী বছর প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৭ শতাংশ: এডিবি

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে এবং আগামী বছর তা বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত তাদের প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতি ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী এবং বাংলাদেশে এর প্রকোপে চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এডিবির এ প্রতিবেদনেও তা এসেছে।

২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ চলতি অর্থ বছরের জন্যও ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছিল। কিন্তু মহামারীর মধ্যে দুই মাসের লকডাউন আর বিশ্ব বাজারের স্থবিরতায় তা বড় ধাক্কা খায়।

Wednesday, June 17, 2020

দেশে তৈরি মোটরসাইকেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্থানীয় পর্যায়ে মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাট (মুসক) অব্যাহতি সুবিধার মেয়াদ না বাড়ানোয় হুমকির মুখে পড়ছে দেশীয় মোটরসাইকেল শিল্প। করোনাকালে এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে মনে করছেন দেশীয় উদ্যোক্তারা।

তারা বলছেন, দেশীয় মোটরসাইকেলকে আমদানিকৃত মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকতে হয়। এই সিদ্ধান্তটি এমন সময় নেওয়া হলো যখন বাংলাদেশে তৈরি মোটরসাইকেল বিশ্ববাজারে রপ্তানি শুরু হয়েছে, অভ্যন্তরীণ বাজারেও দাম কমেছে। এই অবস্থায় রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি আমদানি করা মোটরসাইকেলের প্রসার ঘটবে এবং দেশীয় মোটরসাইকেল শিল্পের অস্তিত্ব বিপন্ন হবে। এই খাতে বিনিয়োগ ও কর্মংস্থান বৃদ্ধি ব্যাহত হবে। এ অবস্থায় ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএমইএবি)।

Tuesday, June 16, 2020

ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ!!!

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা
পেয়ে হাস্যেজ্জ্বল ওয়াজেদ আলী।
স্টাফ রিপোর্টার: একেতো দারিদ্রতা। তারপর দুর্ঘটনায় এক চোখ হারিয়েছেন। অল্প অল্প করে টাকা জমিয়েছেন একটা ফ্রিজ কিনবেন বলে। করোনা দুর্যোগের সময় সেই ফ্রিজটি কিনেই ভাগ্য বদলে ফেললেন তিনি। পেশায় দর্জি ওই যুবকের নাম ওয়াজেদ আলী।

গত ১০ জুন কালিয়াকৈরের পশ্চিম চন্দ্রায় ওয়ালটনের শোরুম ‘হাজি ইলেকট্রনিক্স’ থেকে ২১৮ লিটারের একটি ফ্রিজ কেনেন ওয়াজেদ। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করেন নিজের মোবাইল নম্বর দিয়ে। কিছুক্ষণের মধ্যে ওয়ালটন থেকে ১০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। যা দেখে আপ্লুত ওয়াজেদ। মাত্র ২৭ হাজার ৩০০ টাকায় ওয়ালটন ফ্রিজ কিনে তিনি হয়ে গেলেন মিলিয়নিয়ার। জানালেন, দর্জির কাজ ছেড়ে গ্রামের বাড়ি গিয়ে ওই টাকায় একটি গরুর খামার দেবেন তিনি। 

উল্লেখ্য, সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে পেতে পারেন এক মিলিয়ন বা ১০ লাখ টাকা। রয়েছে লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের এ সুবিধা দিচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। ৮ জুন থেকে শুরু হওয়া এ সুযোগ থাকছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পর্যন্ত।

এবারের বাজেট অর্থনীতিকে সচল করার মতো নয়: আইবিএফবি

স্টাফ রিপোর্টার: এবারের বাজেট অচল অর্থনীতিকে সচল করার এবং করোনার ক্ষতি কাটানোর মতো নয় বলে মনে করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ পরিচিতিকরণ এবং সংযোগ সমন্বয়কারী গবেষণা ও উপদেষ্টা সংগঠনটি মঙ্গলবার প্রস্তাবিত বাজেট নিয়ে এমন মূল্যায়ন করেছে। 

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত উপলক্ষ্যে আইবিএফবি আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনের সভাপতি হুমায়ুন রশিদ।

বাজেটে শুল্ক কমানোসহ ৪ দফা দাবি স্থানীয় কার্টন উৎপাদনকারীদের

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রীর প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে লোকাল প্যাকেজিং ও মুদ্রণ শিল্পের কাঁচামালের ওপর আমদানি শুল্ক প্লাস্টিক প্যাকেজিংয়ের ন্যায় ৫ শতাংশ করাসহ ৪ দফা দাবি জানিয়েছে স্থানীয় কার্টন উৎপাদনকারী উদ্যোক্তারা। সোমবার অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও এফবিসিসিআই সভাপতির কাছে দেয়া এক চিঠিতে এ দাবি জানান বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিএলসিএমএ) সভাপতি এম এ বাসার পাটওয়ারী। একই দাবি জানিয়েছে আরো ৫ সংগঠন সেগুলো হলো- বাংলাদেশ মূদ্রণ শিলপ সমিতি, দি বাংলাদেশ পেপার মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ পেপার ইমপোটার্স এসোসিয়েশন, বাংলাদেশ পাঠ্যপুস্তক মূদ্রক ও বিপণন সমিতি এবং চটগাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্ৰুপ। 

তথ্যপ্রযুক্তি খাতে বিনা জামানতে ঋণ দেবে প্রাইম ব্যাংক

স্টাফ রিপোর্টার: বর্তমান সংকটকালীন সময়ে তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে ৫০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে প্রাইম ব্যাংক। বাংলাদেশের বর্তমান অর্থ বাজারে আইসিটি এসএমই খাত বিবেচনায় এই খাতে ঋণ দেয়া হবে। এমনকি এই ঋণে থাকবে দুই মাসের গ্রেস সময়ও।

মঙ্গলবার প্রাইম ব্যাংককে আইসিটি খাতের ‘দুঃসময়ে বন্ধু’ উল্লেখ করে এই সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আইসিটি খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ‌্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ভার্চুয়াল সংবাদ সম্মেলেনের মাধ্যমে প্রাইম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির আনুষ্ঠানিকভাবে এই অ্যালায়েন্সের উদ্বোধন করেন।

Monday, June 15, 2020

বড়দের স্বার্থসিদ্ধি আর ছোটদের হতাশার মুখে ঠেলে দেয়ার বাজেট

কারখানায় লেখক।

।। কাজী সাজেদুর রহমান।। 

প্রধানমন্ত্রীর নির্দেশে এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআর'কে যে নিদে'শনা প্রদান করা হয় তা উপেক্ষিত।

ঘুরে ফিরে সেই একই বিষয়ের পুনরাবৃত্তি বড়দের স্বার্থসিদ্ধি আর ছোটদেরকে আবারো হতাশার মুখে ঠেলে দেয়ার এক নির্মম পরিহাস। সব সময়ের মতো এসএমই উদ্যোক্তাদের যৌক্তিক দাবিগুলোকে কখনোই ওই অফিসের মানুষগুলো আমলে নেয়নি। তারা কখনো বুঝতে চেষ্টা করেনি এই দাবিগুলো এদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারত। 

বিন্দু থেকে সিন্ধু হয়। আজকে যে সম্ভাবনাময় সেক্টরগুলো ছোট আকারে উন্মোচিত তা যে একসময় অনেক বড় শিল্পখাতে উম্মোচিত হবে না তা কেন আপনাদের বোধগম্য হয় না।

সার্ক চেম্বার অব কমার্সের সহসভাপতি নির্বাচিত হলেন ফজলে ফাহিম

স্টাফ রিপোর্টার: সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (সিসিআই) সহসভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে ফাহিম। আগামী ২০২০-২১ মেয়াদের জন্য সার্ক সিসিআই ন্যাশনাল মেম্বার বডি এই মনোনয়ন প্রদান করেছে। 

ফাহিম বর্তমানে এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। 

Sunday, June 14, 2020

টিভি উৎপাদনকারী হিসেবে আমেরিকার ডলবি’র স্বীকৃতি পেলো ওয়ালটন

ডলবি’র অফিশিয়াল ওয়েবসাইটে ‘লাইসেন্সড ডলবি ম্যানুফ্যাকচারার’ হিসেবে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম। ডলবি ও ওয়ালটনের লোগো।
স্টাফ রিপোর্টার: ডলবি’র ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ হিসেবে অন্তর্ভূক্ত হলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। প্রথম ও একমাত্র বাংলাদেশি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এ গৌরব অর্জন করলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরফলে ওয়ালটন এখন বাংলাদেশে ডলবি’র অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি তৈরিতে পার্টনার হলো। এতে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ওয়ালটন টেলিভিশন বহিঃবির্শ্বে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে।

উল্লেখ্য, ডলবি ল্যাবরেটরিস আমেরিকাভিত্তিক একটি বিশ্বখ্যাত কোম্পানি। যারা শব্দ বা অডিওর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে। ডলবি প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে অডিওর নয়েজ কমানো এবং অডিও কোয়ালিটি বাড়ানো। সাউন্ড সিস্টেমের জগতে সারা বিশ্বে ডলবি অপ্রতিদ্বন্দ্বি। ডলবি শুধুমাত্র লাইসেন্সধারী উৎপাদনকারীদের তার প্রযুক্তিগুলো ব্যবহারের অনুমতি দেয়। 

বাজেট উৎসাহব্যঞ্জক হলেও বাস্তবায়ন অনেকটা কঠিন হবে: আইসিএবি

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেট আমাদের জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট দশমিক দুই শতাংশ। উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তাবিত বাজেট উৎসাহব্যঞ্জক হলেও বাস্তবায়ন অনেকটা কঠিন হবে প্রতীয়মান হচ্ছে; বিশেষত কভিড-১৯ বৈশ্বিক মহামারির এ সংকটময় সময়ে। গতকাল বাজেট উত্তর এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানিয়েছে আইসিএবির সভাপতি মো. ফারুক।

ভিডিও কনফারেন্সে ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, বৈশ্বিক মহামারির মধ্যে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী। ঘাটতি মোকাবিলায় অর্থমন্ত্রী ব্যাংক থেকে প্রায় ৮৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিগত অর্থবছরে ঘাটতি মোকাবিলায় ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ ঋণ নিতে হয়েছে সরকারকে। ফলে, অর্থবছর গড়ানোর সঙ্গে সঙ্গে এ বৎসরের ঋণও লক্ষমাত্রা ছাড়াবে প্রতীয়মাণ হয়।