Sunday, June 28, 2020

ইউরোপ মাত করলো নানিয়ারচরের আম

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। করোনার এই সংকটের মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে ইতোমধ্যে এ উপজেলার বগাছড়ি হতে ২ হাজার ৬০০ কেজি ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি জাতের আম ইউরোপের দেশ ইতালিতে এবং ৪০০ কেজি যুক্তরাজ্যে রপ্তানি করা হয়েছে। আরও ৮ হাজার ৫০০ কেজি আম রপ্তানির আদেশ পাওয়া গেছে। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনেও আম রপ্তানির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে, এ মৌসুমে প্রায় ৭০-৮০ টন রপ্তানিযোগ্য আম এ উপজেলা থেকে সরবরাহ করা যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।

Saturday, June 27, 2020

দেশেই নতুন জাতের মুরগি উদ্ভাবন, শিগগিরই আসছে বাজারে (ENGLISH)

।। দেশি স্বাদ ও নিরাপদ মাংসের নিশ্চয়তা দেবে বিএলআরআই ।।

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দেশি মুরগির মাংসের স্বাদ ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবন করলো উন্নতজাতের মুরগি। দেখতে অবিকল দেশি মুরগির মতো। বাংলাদেশের আবহাওয়ায় অত্যন্ত উপযোগী। রোগবালাই কম হয় বলে এ জাতের মুরগি পালনে ওষুধের ব্যবহার অনেক কম। ফলে মাংস অনেক বেশি সুস্বাদু ও নিরাপদ।

স্বল্পতম সময়ের মধ্যেই এ মুরগি বাজারজাত করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএলআরআই। এ বিষয়ে আফতাব হ্যাচারি লিমিটেড ও বিএলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিট সম্পদ মূল্যে পুঁজিবাজারে টপ ৫-এ ওয়ালটন

স্টাফ রিপোর্টার: শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি বিবেচনায় পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ-৫ এ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এমনকি তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটিবিসি), বার্জার পেইন্টস, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, রেকিট বেনকিজার ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের শেয়ার প্রতি এনএভি বেশি। এছাড়া শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস বিবেচনায় তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন দ্বিতীয় অবস্থানে।

শুধু তাই নয়; দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইপিএস (শেয়ার প্রতি মুনাফা) নিয়ে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন হাই-টেক। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইপিএস বিবেচনায় শীর্ষ ৮-এ রয়েছে ওয়ালটন। এক্ষেত্রেও বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি। 

Friday, June 26, 2020

সর্বোচ্চ ইপিএস নিয়ে পুঁজিবাজারে ওয়ালটন, হবেন বিনিয়োগকারীরা লাভবান

স্টাফ রিপোর্টার: দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইপিএস (শেয়ার প্রতি মুনাফা) নিয়ে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুধু তাই নয়; ইপিএস বিবেচনায় বর্তমানে শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায়ও রয়েছে ওয়ালটন। এতে বিনিয়োগকারীদের লাভবান হওয়ার সুযোগ থাকছে। 

ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক এম এ হাফিজ জানান, ওয়ালটনের মতো সর্বোচ্চ ইপিএস নিয়ে আগে কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি। 

তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত পূর্ণাঙ্গ অর্থবছরের ইপিএসের বিবেচনায় ওয়ালটনের অবস্থান শীর্ষ-৮ এ। এমনকি বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি। আবার তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটনের ইপিএস দ্বিতীয় অবস্থানে।

Tuesday, June 23, 2020

অটোমোবাইলের খুচরা যন্ত্রাংশ শুল্কমুক্ত করার দাবি বামা’র

স্টাফ রিপোর্টার: দেশীয় শিল্পের সুরক্ষার স্বার্থে সরকারের কাছে বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)। তাদের দাবির মধ্যে ভিন্ন নামে বিদেশি লাইট ট্রাকের রেজিস্ট্রেশন বন্ধ করা, স্পেয়ার পার্টস আমদানি শুল্কমুক্ত করা অন্যতম।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ।  বক্তব্য রাখেন সদ্যসাবেক প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান, ভাইস প্রেসিডেন্ট তাসকীন আহমেদ এবং জয়েন্ট সেক্রেটারি সোহানা রউফ চৌধুরী।

অবশেষে আইপিও অনুমোদন পেল ওয়ালটন


স্টাফ রিপোর্টার: অবশেষে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭২৯তম নিয়মিত সভায় ওয়ালটন শেয়ারের কাট-অব প্রাইস ৩১৫ টাকায় অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিকে দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইপিএস নিয়ে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন।

প্রসপেক্টাসে উল্লিখিত আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, ওয়ালটনের শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস ৪৫.৮৭ টাকা।  নিট সম্পদ মূল্য বা এনএভি ২৪৩.১৬ টাকা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত পূর্ণাঙ্গ অর্থবছরের ইপিএসের বিবেচনায় ওয়ালটন ৮ম স্থানে রয়েছে। এমনকি বহুজাতিক বার্জার পেইন্টস ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি।

Saturday, June 20, 2020

সাশ্রয়ী দামে রানার নিয়ে এলো ৩টি নতুন মডেলের মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার: দেশের প্রথম মোটরসাইকেল প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড তিনটি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে নিয়ে এসেছে। মডেল ৩টি হলো- নাইট রাইডার ১৫০ ভি২, বুলেট ১০০ ভি২ ও স্কুটি ১১০।

রানার গ্রুপের বিপণন বিভাগের পরিচালক আমিদ সাকিফ খান তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সেশনের মাধ্যমে গত ১৫ জুন নতুন মডেল তিনটি উন্মোচন করেন।

তিনি জানান, বুলেট ১০০ ভি২ হল পূর্বের বুলেট মোটরসাইকেলের উন্নত সংস্করণ, যেটিতে আছে আকর্ষণীয় নতুন লুক ও সংযোজন করা হয়েছে স্পোর্টস লুকিং শ্রাউড। স্টাইলিশ নতুন এক লুকে এসেছে নাইট রাইডার ভি২। এতে আছে  নতুন রেস টিউনিং যুক্ত ইঞ্জিন, ডুয়াল ডিস্ক যা উন্নত ব্রেকিং সিস্টেম নিশ্চিত করে। স্কুটি ১১০ রানারের প্রোডাক্ট প্রোফাইল এ নতুন এক সংযোজন। এতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় গিয়ারবাক্স এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। স্কুটি ১১০ একটি ইউনিসেক্স স্কুটার অর্থাৎ এটি ছেলে এবং মেয়ে উভয়ই খুব সহজে চালাতে পারবেন। তাই এই প্রোডাক্টগুলো এই কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় দেশের মানুষের ব্যক্তিগত যানবাহনের চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা রাখবে বলে রানার দাবি করে।

করোনা প্রাধান্য দিয়ে এবারের বাজেট রিভাইজড করা যেতে পারে

স্টাফ রিপোর্টার: চলমান মহামারি করোনা ভাইরাস কেন্দ্রিক পুনঃ বাজেটের প্রস্তাব করেছে বক্তারা। পাশাপাশি প্রবৃদ্ধির ধারাবাহিকতার কথা চিন্তা না করে সংস্কার বাড়িয়ে করোনার ঝুঁকির বাস্তবতা কামানো দরকার। 

শনিবার ‘সিপিডি বাজেট সংলাপ ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা জানান বক্তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহেমদ, পলিসি রিচার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান হাবিব মনসুর এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর। 

Friday, June 19, 2020

আগামী বছর প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৭ শতাংশ: এডিবি

অনলাইন ডেস্ক: করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে এবং আগামী বছর তা বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত তাদের প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতি ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী এবং বাংলাদেশে এর প্রকোপে চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এডিবির এ প্রতিবেদনেও তা এসেছে।

২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ চলতি অর্থ বছরের জন্যও ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছিল। কিন্তু মহামারীর মধ্যে দুই মাসের লকডাউন আর বিশ্ব বাজারের স্থবিরতায় তা বড় ধাক্কা খায়।

Wednesday, June 17, 2020

দেশে তৈরি মোটরসাইকেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর দাবি

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্থানীয় পর্যায়ে মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাট (মুসক) অব্যাহতি সুবিধার মেয়াদ না বাড়ানোয় হুমকির মুখে পড়ছে দেশীয় মোটরসাইকেল শিল্প। করোনাকালে এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে মনে করছেন দেশীয় উদ্যোক্তারা।

তারা বলছেন, দেশীয় মোটরসাইকেলকে আমদানিকৃত মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকতে হয়। এই সিদ্ধান্তটি এমন সময় নেওয়া হলো যখন বাংলাদেশে তৈরি মোটরসাইকেল বিশ্ববাজারে রপ্তানি শুরু হয়েছে, অভ্যন্তরীণ বাজারেও দাম কমেছে। এই অবস্থায় রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি আমদানি করা মোটরসাইকেলের প্রসার ঘটবে এবং দেশীয় মোটরসাইকেল শিল্পের অস্তিত্ব বিপন্ন হবে। এই খাতে বিনিয়োগ ও কর্মংস্থান বৃদ্ধি ব্যাহত হবে। এ অবস্থায় ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএমইএবি)।